কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী, নাম প্রকাশ করলেন নিজেই

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:০৯ পিএম

ছবি: সংগৃহীত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কন্যা সন্তানের মা হওয়ার সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন এবং নবজাতক কন্যার নামও প্রকাশ করেন।

শবনম বুবলী লেখেন, আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই আনন্দঘন মুহূর্তে যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তানের জন্য সবার দোয়া কামনা করেন।

পোস্টের সঙ্গে যুক্ত একটি কার্ডে নবজাতকের নাম উল্লেখ করা হয়েছে ‘শারলিন খান’। সেখানে শিশুটির জন্মতারিখ ১১ মে ২০২৬ এবং বাবা-মা হিসেবে চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলীর নামও উল্লেখ করা হয়েছে।

পোস্টে তিনি আরও জানান, পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছেন। একই সঙ্গে সবার ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান এই অভিনেত্রী।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495