আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:২০ পিএম

ছবি: সংগৃহীত

আজ শনিবার (১৬ মে) পালিত হচ্ছে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক লংমার্চ।

সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। নদীর পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এমন বৃহৎ গণআন্দোলন দেশের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়।

তৎকালীন সময়ে চুক্তি অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ধীরে ধীরে মরুকরণের হুমকির মুখে পড়ে। দীর্ঘ সময় পার হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে সংশ্লিষ্টরা মনে করেন।

পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কা বাঁধের পানি বণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে প্রত্যাশিত পরিমাণ পানি পাওয়া নিয়ে এখনো নানা আলোচনা ও উদ্বেগ রয়েছে।

জানা যায়, ১৯৭৫ সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুর এলাকায় ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। এর ফলে গঙ্গার পানির প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়ায় পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যায়। এতে বছরের বেশিরভাগ সময় পদ্মায় নাব্য সংকট দেখা দেয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495