তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা এ ঘোষণা দেন।

সরে দাঁড়ানো চার প্রার্থী হলেন- সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানান, তারেক রহমানের সঙ্গে আলোচনার পর চারজন স্বতন্ত্র প্রার্থী তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তারা স্ব স্ব অবস্থান থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত দুই প্রার্থী এস এম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ সরাসরি তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অপর দুই প্রার্থী মুঠোফোনে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন বলে জানান আবদুস সালাম।

এর আগে গত সোমবার (৯ ফেব্রুয়ারি) মোরগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েতউল্লাহও একই আসনে তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495