৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ফুলবাড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান। পুরস্কার হাতে পেয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী।
উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। অনুষ্ঠানটিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, ক্রীড়া শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েকদিন ধরে চলা এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাঁতার, ফুটবল, হ্যান্ডবল ও কাবাডিসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।