বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো: জামায়াত আমির

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতের ইসলামী আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো।

বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন শেষে বিরোধী দলের জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

এর আগে সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল। সন্ধ্যা ৬টার দিকে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য… বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।’

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495