রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী আটক

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই মন্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা তার গ্রেপ্তারের দাবিতে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

শুক্রবার এই কর্মসূচি চলাকালে জনি নন্দী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের সময় একদল ব্যক্তি রাশেদ প্রধানের বাসা লক্ষ্য করে ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনি নন্দীকে আটক করে।

উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাশেদ প্রধান প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং তার গ্রেপ্তারের দাবি জোরালো হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495