জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম

ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রবিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

এতে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দলের অবস্থান ও সর্বশেষ পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495