ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মীর মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাকসুদ (৪৫) নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা মো. নাছির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির পাশে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন মাকসুদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে ঘরের ভেতরে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495