হজ পালনে গিয়ে মারা গেলেন গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৫) মৃত্যুবরণ করেছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে তার ছেলে এনামুল হক পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজুল ইসলাম গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা এবং মরহুম মর্জত আলী প্রধানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার মক্কা নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিন সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিখোঁজ উল্লেখ করে খোঁজাখুঁজি চলছিল। পরে রোববার সকালে তার স্বজন ও পরিচিতরা মক্কার একটি হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

ছেলে এনামুল হক পারভেজ জানান, গত ২৩ এপ্রিল বাংলাদেশ থেকে বিমানযোগে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান তার বাবা। শুক্রবার নামাজ আদায় শেষে তাওয়াফ সম্পন্ন করে হোটেলে ফেরার পথে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার আছরের নামাজের পর জানাজা শেষে মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495