ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তিলছড়া বাজার সংলগ্ন মহাসড়কে তারা গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে।

স্থানীয়রা জানান, প্রায় ২০ মিনিট ধরে মহাসড়ক অবরোধের কারণে দু’পাশে যানবাহন আটকা পড়ে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।

কাশিয়ানী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ মহাসড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, “কয়েকজন লোক রাস্তায় গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে অবরোধ কর্মসূচি সফল হয়নি।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495