মে মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
মে মাসের জন্য জ্বালানি তেলের মূল্য বাড়ানো হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফলে আগামী মাসেও বর্তমান নির্ধারিত দামেই ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন বিক্রি করা হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এই মূল্যহার মে মাসেও বহাল রাখা হয়েছে। ফলে আগামী ১ মে থেকে আগের নির্ধারিত দামই কার্যকর থাকবে।