বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:২৫ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আজ রোববার পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে এই দিবসটি পালন করা হয়।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে নানা কর্মসূচিতে অংশ নেন।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী দিনটি পালন করা হচ্ছে।

এই দিবসে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিরোধ এবং প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও সম্মান জানানো হয়।

এছাড়া আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, বাংলাদেশের অবস্থান আরও তিন ধাপ অবনতি হয়ে ১৮০টি দেশের মধ্যে ১৫২তম স্থানে নেমে এসেছে। গত বছর এই অবস্থান ছিল ১৪৯তম।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডের তথ্য ভবন কমপ্লেক্সে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495