খালেদা জিয়া একটি দলের নেতা নন, দেশের নেতা: পররাষ্ট্র উপদেষ্টা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, বরং দেশের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এনআরবি গ্লোবাল কনভেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও কখনো আদর্শ থেকে সরে যাননি।”

প্রসঙ্গত, আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম জানান, আগামীকাল বুধবার দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495