হাসপাতালে গিয়ে জামায়াতের নায়েবে আমিরের খোঁজ নিলেন মির্জা ফখরুল

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে ডা. তাহেরের খোঁজ-খবর নেন, তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানতে চান।

মির্জা ফখরুল এ সময় ডা. তাহেরের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495