প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখে নিন তালিকা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ১৪,৩৮৫ পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) এ ফলাফলের তথ্য জানানো হয়েছে।
এর আগে, ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরীক্ষায় মোট ৬৯,২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন এবং তাদের জেলাভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে, চট্টগ্রামে সর্বাধিক ২,৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। কুমিল্লা থেকে ২,৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২,৪৬০ জন, দিনাজপুর থেকে ২,৪২১ জন, গাইবান্ধা থেকে ২,২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২,১২৩ জন এবং সুনামগঞ্জ থেকে ২,০৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
গত বছরের ৫ ও ১২ নভেম্বর বিজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬১টি জেলায় (তিনটি পার্বত্য জেলা বাদে) সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১,৪০৮টি কেন্দ্রে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষায় ১০,৮০,৯৫ আবেদন জমা পড়ে এবং ৮,৩০,০৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
ফলাফলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।