পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি ঈদের আনন্দ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এটি জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করবে।
বাণীতে তিনি বলেন, রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই মাসের সাধনা আমাদের সহমর্মিতা, আত্মসংযমী হওয়া এবং অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখায়। ঈদুল ফিতর ধনী-গরিব, ছোট-বড় ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদের আনন্দের দিনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা উচিত। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, যেন ঈদের বরকত ও রহমত দেশের মানুষ এবং সমগ্র মুসলিম উম্মাহর জীবনে বর্ষিত হয়।