ইইউ পর্যবেক্ষক দলের কাছে যে অভিযোগ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। তিনি বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারণার কাজে লাগানোর অভিযোগ তোলেন।
সোমবার ইইউ পর্যবেক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় পাটওয়ারী জানান, নির্বাচনী প্রচারণার সময় তাদের লক্ষ্য করে ময়লা ও ডিম নিক্ষেপ করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো ব্যক্তি চিহ্নিত করা যায়নি। তিনি আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদিও একই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন।
পর্যবেক্ষক দলের প্রশ্নের জবাবে পাটওয়ারী অভিযোগ করেন, “নির্বাচন কমিশনের প্রতি আমাদের ভরসা নেই। তারা শেখ হাসিনার আমলে প্রণীত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। কমিশন ক্ষমতা ও টাকার প্রতি একপেশে।”
তিনি আরও অভিযোগ করেন, দুটি সরকারি সংস্থা তাদের কর্মকর্তাদের মির্জা আব্বাসের নির্বাচনী র্যালিতে অংশ নিতে বাধ্য করছে।