সাধু সাবধান: জামায়াত আমির
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পিএম
“চোরের মন পুলিশ-পুলিশ,সাধু সাবধান।”সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইনের এমন একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এই সংক্ষিপ্ত পোস্টটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টটিতে কাকে বা কোন গোষ্ঠীকে উদ্দেশ্য করে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন, তা সরাসরি উল্লেখ করেননি। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতার এই প্রচ্ছন্ন বার্তা বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
পোস্টটি প্রকাশের পরপরই দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ নেটিজেনরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট টেনে নানামুখী বিশ্লেষণ ও মন্তব্য করছেন।