‎কুড়িগ্রামে প্রান্তিক শিশু-কিশোরদের উন্নয়নে শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সভা

মো. আতিকুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

‎কুড়িগ্রামে প্রান্তিক শিশু-কিশোরদের উন্নয়নে শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সভা। ছবি: মনোযোগপ্রকাশ

প্রান্তিক শিশু-কিশোরদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল সুরক্ষা জোরদার করতে কুড়িগ্রামে ‘সমতার আলো’ প্রকল্পের আওতায় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আরডিআরএস-এর হলরুমে আয়োজিত এ সভায় প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ধারাবাহিক শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাইদ মো. আব্দুল ওয়াহিদ, টেরে ডেস হোমস ইটালিয়ার প্রোগ্রাম ম্যানেজার বেনজির শাহ শোভন, এবং প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেলসহ অন্যান্য কর্মকর্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা বক্তব্যে বলেন, “এটি একটি যুগোপযোগী প্রকল্প। শিক্ষা সহায়তা ও ক্যারিয়ার কাউন্সেলিং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলার কার্যকর উপায়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করাও অত্যন্ত জরুরি।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495