প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষা ১০০ নম্বরে
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের সময় বাড়ানো হয়েছে, আর পরীক্ষায় থাকছে ১০০ নম্বরের মূল্যায়ন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে।
যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতনস্কেল:
প্রধান শিক্ষক পদে নির্বাচিত হলে বেতন হবে নিম্নরূপ—
প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য: ১২,৫০০–৩০,২৩০ টাকা
প্রশিক্ষণবিহীনদের জন্য: ১১,৩০০–২৭,২৩০ টাকা
পরীক্ষার কাঠামো:
নিয়োগ পরীক্ষায় মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে—
৯০ নম্বরের লিখিত পরীক্ষা,
১০ নম্বরের মৌখিক পরীক্ষা।
লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে।
লিখিত পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেলে প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য হবেন।