বাংলাদেশ বিমানে ৪৬ পদে নিয়োগ, আবেদন চলছে ২১ অক্টোবর পর্যন্ত
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের জন্য বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৪৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) এর মধ্যে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যেখানে সিজিপিএ কমপক্ষে ২.৮ (৪.০০–এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮০ থাকতে হবে। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে অন্তত দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাজীবনে অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে; তবে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের অপারেটিং সিস্টেম ও ইন্টারনেট ব্রাউজিংসহ মৌলিক কম্পিউটার জ্ঞানে পারদর্শী হতে হবে।
বিদেশি প্রতিষ্ঠানের ডিগ্রিধারীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত সমমান সার্টিফিকেট জমা দিতে হবে। জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়। পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্নাতক ডিগ্রিধারী ও পরিষ্কার সার্ভিস রেকর্ডসম্পন্ন অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের সাবলীলভাবে বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর, তবে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থীদের ক্ষেত্রে এটি ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। আবেদন ফি ৩৩৫ টাকা, যা আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন