প্রাথমিকের শিক্ষকদের শীতকালীন ছুটি বাতিল

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:০২ এএম

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নির্ধারিত শীতকালীন ছুটির কিছু অংশ বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করতে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অধিদফতরের উপসচিব রওশন আরা পলির সই করা নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১, ২, ৩ ও ৪ ডিসেম্বর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করার স্বার্থে শীতকালীন ছুটির কয়েক দিন বাতিল করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

এ অনুযায়ী, যেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা হয়নি, সেসব বিদ্যালয়ে আগামী ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ছাড়া ৩ দিন) শীতকালীন ছুটি বাতিল থাকবে। এ সময় স্থগিত থাকা পরীক্ষাগুলো নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে পরীক্ষার সূচি ব্যাহত হওয়ায় সেই ছুটি আংশিক বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495