কলকাতায় বাংলাদেশবিরোধী বিক্ষোভে ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

ময়ূখ রঞ্জন ঘোষ। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে অনুষ্ঠিত বাংলাদেশবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের আলোচিত ও বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি সরাসরি লাঠির আঘাতে আহত না হলেও আহত বিক্ষোভকারীদের রক্তে তার পরনের শার্ট রক্তাক্ত হয়ে যায় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়ূখ রঞ্জন ঘোষ নিজের ফেসবুক আইডিতে রক্তের দাগ লাগা শার্টের ছবি পোস্ট করে বিষয়টি জানান।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির আঘাতে সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়েছে। কিন্তু আমি একা ছিলাম না। সবাইকে জাপটে ধরেছিলাম। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে। সবকিছু মনে রাখা হবে।’

ময়ূখ পোস্টে আরও উল্লেখ করেছেন, ‘বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫’ এবং সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের ইমোজিও দিয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495