ইউক্রেনের এক শতাংশেরও কম ভূখণ্ডের জন্য ৪ লাখ রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:২৪ এএম

ছবি: সংগৃহীত

প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেও রাশিয়ার কোনো বড় সাফল্য দেখা যাচ্ছে না। সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা গেছে, ইউক্রেনের মাত্র ০ দশমিক ৮ শতাংশ ভূখণ্ড দখল করতে গিয়ে প্রায় ৪ লাখ রুশ সেনা হতাহত হয়েছে। খবরটি জানিয়েছে আল জাজিরা।

২০২৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার জেনারেল স্টাফের সঙ্গে দুই দফায় বৈঠক করেন। এসব বৈঠকে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেন যুদ্ধের ‘অতিরঞ্জিত’ সাফল্যের দাবি করেন। তিনি জানান, রুশ বাহিনী ৬ হাজার ৬৪০ বর্গকিলোমিটার এলাকা এবং অন্তত ৩৩৪টি ইউক্রেনীয় বসতি দখল করেছে।

তবে স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) দাবি করেছে, তারা মাত্র ৪ হাজার ৯৫২ বর্গকিলোমিটার এলাকা এবং ২৪৫টি বসতিতে রাশিয়ার নিয়ন্ত্রণের প্রমাণ পেয়েছে। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি জানিয়েছেন, দেশটি মাত্র ৬ লাখ ৩ হাজার ৫৫০ বর্গকিলোমিটার ভূখণ্ড হারিয়েছে। অন্যদিকে এই অভিযানে প্রায় ৪ লাখ ২০ হাজার রুশ সেনা হতাহত হয়েছে।

যুদ্ধ শুরুর পর রাশিয়ার মোট হতাহতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি তারা প্রায় ১১ হাজার ৫০০ ট্যাংক, ২৪ হাজার সাঁজোয়া যুদ্ধযান, ৩৭ হাজারের বেশি আর্টিলারি, ৭৮১টি বিমান এবং ৪,০০০-এরও বেশি ক্ষেপণাস্ত্র হারিয়েছে।

২০২৫ সালের শেষ নাগাদ রাশিয়ার বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোক্রোভস্ক ও মিরনোহরাদ শহর দখল করতে ব্যর্থ হয়েছে। এছাড়া জাপোরিঝঝিয়ার হুলিয়াইপোল শহরের মাত্র ৫৫ শতাংশ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় রাশিয়া, যদিও তারা পুরো শহর দখলের দাবি করেছিল। কুপিয়ানস্ক শহরও ধীরে ধীরে ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে যাচ্ছে।

সর্বশেষ, বছরের শেষ সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে হাজারের বেশি ড্রোন এবং ৩৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও ইউক্রেনের বিমান বাহিনী ৮৬ শতাংশ ড্রোন এবং ৩০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495