পাকিস্তান ভারতে হামলা চালাবে, যা দেখে মজা না পেলে টাকা ফেরত: জেনারেল আহমেদ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:২০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের আগ্রাসী নীতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির দাবি, ভারতের পক্ষ থেকে কোনো সামরিক দুঃসাহস দেখানো হলে তার উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে।

ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র ও আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে এমন প্রতিক্রিয়া দেখানো হবে, যা নজিরবিহীন হবে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, আফগানিস্তানকে ব্যবহার করে ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কাবুলের সঙ্গে ইসলামাবাদের সাম্প্রতিক উত্তেজনার পেছনেও ভারতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘শত্রুর শত্রু বন্ধু’ নীতির মাধ্যমে ভারত দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ভারতের নীতিনির্ধারকরা পাকিস্তানের অস্তিত্ব মেনে নিতে চায় না এবং নিয়মিত সীমান্ত উত্তেজনা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ২০২৬ সাল কেমন হবে, তা নির্ভর করবে পাকিস্তান কীভাবে নিজেদের অবস্থান শক্ত করে এবং আগ্রাসনের জবাব দেয় তার ওপর বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানকে ‘সৃষ্টিকর্তার দান’ উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যেকোনো দিক থেকে আসা হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিতে ভারতের কথিত উসকানিমূলক তৎপরতার জবাব দিতেই পাকিস্তান এবার আগের চেয়ে আরও কঠোর বার্তা দিয়েছে। তারা মনে করেন, দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হলে সব পক্ষকেই সংযম দেখাতে হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495