গাজায় তুরস্ক ও কাতারের সেনা মোতায়েনের সুযোগ নেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

ছবি: সংগৃহীত

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজা ও হামাসকে নিরস্ত্র করার পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) এএফপি ও দ্য টাইমস অব ইসরায়েল–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির দ্বিতীয় ধাপে বর্তমানে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে।

নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধপরবর্তী পরিস্থিতিতে তুরস্ক ও কাতারের কোনো ভূমিকা থাকবে না। তার দাবি, ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন এই দুই দেশকে গাজা পরিচালনা সংক্রান্ত কোনো সংস্থা বা কাঠামোতে কর্তৃত্ব কিংবা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না।

নেতানিয়াহুর কার্যালয় থেকেও জানানো হয়েছে, যুদ্ধ শেষে গাজায় তুরস্ক বা কাতারকে কোনো অবস্থান তৈরি করতে দেবে না ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজা উপত্যকায় হামাসকে নিরস্ত্র করা হবে এবং ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তবে কঠোরভাবে পাল্টা জবাব দেওয়া হবে।

এদিকে, গাজায় কোন কোন দেশ আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, এসব সেনা মূলত গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন একটি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495