কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় ১৫ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৫ আরোহীর কেউই প্রাণে বাঁচেননি বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে একজন সংসদ সদস্য, একজন নির্বাচনি প্রার্থী এবং বিমানের দুই ক্রু সদস্য রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা অভিমুখে যাত্রাকালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। অবতরণের ঠিক আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, কুকুটা অঞ্চলটি পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়, যা বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। পাশাপাশি এই অঞ্চলের কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495