ইরানে নতুন হামলার বিষয়ে আলোচনা চলছে: রাশিয়া

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে বলে ইঙ্গিত দিয়েছে রাশিয়া। শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, “রাজনৈতিক বিশ্লেষকরা যেমন উল্লেখ করেছেন, ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি এখনো বিদ্যমান। কিছু সুপরিচিত সূত্রের প্রতিবেদন অনুযায়ী, বাস্তবিক অর্থেই এ বিষয়ে আলোচনা চলছে— বিষয়টি স্পষ্ট।”

ল্যাভরভ অভিযোগ করেন, ইরানকে লক্ষ্য করে শুধু সামরিক হুমকিই নয়, বরং অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করার মতো সমন্বিত পদক্ষেপও নেওয়া হচ্ছে।

ভাষণে তিনি ইউরোপকে উদ্দেশ্য করে বলেন, “রাশিয়ার কখনো ইউরোপীয় বা ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার ইচ্ছা ছিল না, এখনো নেই। তবে আমাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে। এ বিষয়ে ন্যাটো ও ইইউ সদস্যদের কোনো সন্দেহ থাকা উচিত নয়।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495