পারমাণবিক আলোচনার মধ্যেই মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। শুক্রবার ইরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

একই দিনে ওমানের মাস্কাটে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠক অনুষ্ঠিত হয়। এটি গত গ্রীষ্মের ১২ দিনের সংঘাতের পর দুই দেশের প্রথম সরাসরি আলোচনা।

ওয়াশিংটন জানিয়েছে, নতুন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রয়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের ‘শূন্য পারমাণবিক সক্ষমতা’ নিশ্চিত করতে চায় এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের দাবি করছে। আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থনের বিষয়ও অন্তর্ভুক্ত হতে পারে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির বিরুদ্ধে তারা আত্মরক্ষায় প্রস্তুত, তবে কূটনৈতিক পথও বন্ধ করতে চায় না। চীন তেহরানের অবস্থান সমর্থন করেছে।

এরই মধ্যে ইরানের আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495