ইরানে আইআরজিসির নতুন প্রধান নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন প্রধান হিসেবে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাহিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রোববার (১ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।

এর আগে আহমদ ভাহিদি ইরানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ দমনের সময় নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।

শনিবার এক হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর এই নিয়োগের সিদ্ধান্ত আসে। নিহতদের মধ্যে বাহিনীর সদ্য সাবেক প্রধান মোহাম্মদ পাকপুরও রয়েছেন।

ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495