খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের পর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, বিভিন্ন সংঘর্ষ ও সহিংস ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ঘটনায় ৯৬ জন আহত হয়েছেন।

পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি শহরে সহিংসতায় আরও ১১ জন নিহত হয়েছে। সেখানে জাতিসংঘের একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে।

ইসলামাবাদে নিরাপত্তা এলাকায় প্রবেশের চেষ্টা করলে হাজারো মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ঘটে, এতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে শত শত মানুষ সমাবেশ করেছে এবং পেশোয়ার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ পরিস্থিতিতে পাঞ্জাব প্রাদেশিক সরকার ও ইসলামাবাদ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, যার আওতায় জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495