ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৭ জনে। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু রয়েছে ১৮১ জন। এছাড়া আহত হয়েছেন ৫ হাজার ৪০২ জন বেসামরিক ব্যক্তি, যাদের মধ্যে অন্তত ১০০ জন শিশু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকায় অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি চিকিৎসাকেন্দ্র ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করা হয়। আরও কয়েকশ মানুষের মৃত্যুর তথ্য যাচাই-বাছাই চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495