ইরানকে সমর্থন দেওয়ায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে সমর্থন দেওয়ার অভিযোগে অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে ইরানের প্রশংসায় বক্তব্য প্রদান, সহানুভূতি প্রকাশ, সহিংস কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া এবং শত্রুপক্ষের সংস্থার সঙ্গে সমর্থন বা যোগাযোগ স্থাপনের অভিযোগ আনা হয়েছে।
ইসরাইলি পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের একজন ফিলিস্তিনি কর্তৃপক্ষের আইন উপদেষ্টা। তিনি ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।