ট্রাম্প আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রক্রিয়া এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করা আমেরিকান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যখন ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা চলছিল, ঠিক সেই সময়েই হামলার পথ বেছে নেন ট্রাম্প। তার এই পদক্ষেপ চলমান সংলাপ প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ তেহরানের।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, পরমাণু প্রকল্পের মতো জটিল বিষয়কে যদি জমি কেনাবেচার মতো সাধারণ লেনদেন হিসেবে দেখা হয় এবং বিশাল মিথ্যার আড়ালে বাস্তবতাকে ঢেকে ফেলা হয়, তাহলে অবাস্তব প্রত্যাশা কখনো পূরণ হতে পারে না।
তিনি আরও বলেন, এর ফলাফল হয় ঘৃণার বিস্তার এবং আলোচনার টেবিলে বোমাবর্ষণ।