‘কোনো আলোচনা নয়, ‘যতদিন দরকার’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর জ্যেষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবার। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে মোখবার বলেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই এবং আলোচনায় বসারও কোনো আগ্রহ নেই। যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মোখবার বলেন, ‘আমেরিকানদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই।’

তিনি আরও জানান, প্রয়োজন হলে তেহরান ‘যতদিন দরকার’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495