হরমুজ প্রণালী পুরোপুরি আইআরজিসির নিয়ন্ত্রণে: ইরান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বাহিনীটি আগেও সতর্ক করে জানিয়েছিল, প্রয়োজন হলে তারা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে।
বাহিনীর নৌ শাখার কর্মকর্তা মুহাম্মদ আকবরজাদে বলেন, বর্তমানে হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তার এই বক্তব্য দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স প্রকাশ করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে তিনি নৌবাহিনী মোতায়েন করতে প্রস্তুত আছেন।