নাগরিকদের সতর্ক করেও ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারল না ইসরাইল

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেও তা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরাইল। হামলার আগে নাগরিকদের সতর্ক করা হলেও শেষ পর্যন্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে আঘাত হানে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনাও দেয়।

তবে সতর্কতা ও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার পরও কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। সেগুলো ইসরাইলি ভূখণ্ডে আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার (৬ মার্চ) ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর তেল আবিব শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এখন পর্যন্ত এসব হামলায় কেউ নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495