যুদ্ধের ২৩তম হামলা শুরুর ঘোষণা ইরানের বিপ্লবী গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ২৩তম দফা হামলা শুরুর ঘোষণা দিয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক পাল্টা হামলার অংশ হিসেবে নতুন এই অভিযান শুরু করা হয়েছে।

এর আগে গত শনিবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলার পর থেকেই উত্তেজনা চরমে পৌঁছে এবং পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান।

২৩তম দফা হামলার ঘোষণা দেওয়ার কিছু সময় আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র প্রবেশের খবর পাওয়া যায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495