ইরানে যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা দিতে ইতালি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-এর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, মেলোনি একজন শক্তিশালী ও দক্ষ নেতা। যুক্তরাষ্ট্রকে সহায়তা করার ক্ষেত্রে ইতালি তাদের সামর্থ্যের সবটুকু প্রয়োগ করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, ইরানকে ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা জোরদারে সহায়তা দিতে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে ইতালি।

এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় যুদ্ধজাহাজ সাইপ্রাসের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করতে নানা উদ্যোগ নিচ্ছে।
ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495