মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:১৩ এএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

রোববার (৮ মার্চ) প্রকাশিত এক সতর্কবার্তায় সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সৌদি আরব সফরের আগে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী হামলার সম্ভাবনা, দেশত্যাগে বিধিনিষেধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নানা নিয়মের বিষয়গুলো মাথায় রাখার আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

নোটিশে আরও বলা হয়, গত এক সপ্তাহের বেশি সময় ধরে সৌদি আরবে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495