হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ যেতে দেবো না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের কাছে এক লিটার তেলও যেতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের এক মুখপাত্র এ ঘোষণা দিয়েছেন।

খাতাম আল-আম্বিয়া সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছেন, পারস্পরিক হামলার নীতি এখন শেষ হয়ে গেছে। তেহরানের নতুন কৌশল হবে ‘আঘাতের জবাবে আঘাত’।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে তেল পরিবহন বন্ধ করে দেওয়া হবে। এ পথ দিয়ে চলাচল করা যেকোনো জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারকেই বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

ইব্রাহিম জোলফাকারি আরও হুমকি দিয়ে বলেন, তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে—এর জন্য প্রস্তুত থাকতে হবে। তার দাবি, তেলের দাম মূলত আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভর করে, আর সেই নিরাপত্তা অস্থিতিশীল করে তুলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495