মোজতবা খামেনির নেতৃত্বেও ফিলিস্তিনের পাশে থাকবে ইরান: হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের মতোই প্রতিরোধ আন্দোলন ও ফিলিস্তিনের প্রতি সমর্থনের নীতি অব্যাহত রাখবে।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন। আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবু ওবেইদা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বেও ইরান একই নীতি অনুসরণ করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও কুদস দিবস উপলক্ষে ইরানে লাখো মানুষ রাস্তায় নেমে সমাবেশ করেছে। এসব কর্মসূচিতে দেশটির শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন।

তার ভাষ্য মতে, এই ব্যাপক সমাবেশ প্রমাণ করে যে ফিলিস্তিনের প্রতি সমর্থনের অবস্থান থেকে ইরান সরে যাবে না।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলারও প্রশংসা করেন হামাসের এই মুখপাত্র।

আবু ওবেইদা বলেন, কুদস দিবস মুসলিম বিশ্বের মানুষকে একত্রিত হওয়ার এবং ফিলিস্তিন ইস্যুকে সামনে আনার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495