সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পরাজিত হোক: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম

ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যমের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছু গণমাধ্যম চায় যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে পরাজিত হোক। এ নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে থাকা পাঁচটি মার্কিন বিমান হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এ দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কয়েকদিন আগে ওই বিমানঘাঁটিতে হামলা হলেও কোনো বিমান ধ্বংস হয়নি কিংবা বড় ধরনের ক্ষতির শিকার হয়নি।

ট্রাম্প জানান, পাঁচটি বিমানের মধ্যে চারটির প্রায় কোনো ক্ষতিই হয়নি এবং সেগুলো আবার উড্ডয়নের জন্য প্রস্তুত রয়েছে। আর একটি বিমানের কিছুটা বেশি ক্ষতি হয়েছে, তবে সেটিও দ্রুত মেরামত করে আবার আকাশে উড়বে।

তিনি আরও বলেন, কিছু সংবাদমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করছে যেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পরাজিত হোক।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495