ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা করব না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন করে কোনো হামলা হোক- এমনটি আর চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ইরানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান- এমন অভিযোগের প্রেক্ষিতে তেহরানকে কড়া বার্তা দিতেই ওই হামলাকে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।

তবে সংশ্লিষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে বলে মনে করার পর আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো পদক্ষেপ নিতে আগ্রহ দেখাচ্ছেন না তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই অবস্থান এখনো চূড়ান্ত নয়। পরিস্থিতির পরিবর্তন হলে তার সিদ্ধান্তও পরিবর্তিত হতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495