কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

ছবি: সংগৃহীত

কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) এই দুর্ঘটনার বিষয়টি কাতার ও তুরস্কের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

কাতার ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি নিয়মিত দায়িত্ব পালনের সময় ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কাতারের সশস্ত্র বাহিনীর চারজন সদস্য, কাতার ও তুরস্কের যৌথ বাহিনীর একজন সদস্য এবং দুইজন প্রযুক্তিবিদ।

অপরদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিদ্যমান চুক্তি ও পরিকল্পনার আওতায় কাতার ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা ও সমন্বয় কার্যক্রম চলমান থাকবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495