যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:২২ পিএম
ইরানের সঙ্গে কোনো চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্ন করা হলে, তিনি বলেন, এটি যৌথভাবে পরিচালিত হতে পারে।
‘কারা এটি নিয়ন্ত্রণ করবে?’ এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হয়তো আমি, হয়তো আমি এবং আয়াতুল্লাহ… যিনি পরবর্তী আয়াতুল্লাহ হবেন।”
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি মুজতবা খামেনিকে ইরানের নেতা হিসেবে বিবেচনা করেন না। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মুজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, “স্বয়ংক্রিয়ভাবেই একটি শাসন পরিবর্তন ঘটে।” পাশাপাশি ট্রাম্প উল্লেখ করেন, তারা এমন কিছু ব্যক্তির সঙ্গে কাজ করছেন যাদের তিনি যুক্তিসংগত ও শক্তিশালী মনে করেন। “ভেতরের লোকেরা জানে তারা কারা। তারা খুবই সম্মানিত, এবং হয়তো তাদের মধ্য থেকেই কেউ আমাদের প্রত্যাশিত ব্যক্তি হবে,” যোগ করেন তিনি। সূত্র: রয়টার্স