পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ইরান ঘোষণা করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে পূর্ণ বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন।

ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।

মুখপাত্র স্পষ্ট করেননি, ‘‘পূর্ণ বিজয়’’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো ছাড় না দেওয়ার বিষয়ে ইরানি সামরিক বাহিনীর অবস্থান প্রতিফলিত হয়েছে।

এদিকে, যুদ্ধের ২৫তম দিনেও ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সময়ে, ইসরায়েলও ইরানের ক্ষমতাসীন সরকারের বিভিন্ন স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

ইরানি সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে পাঁচ দিনের বিরতি ঘোষণা করেছিলেন।

সোমবার পাকিস্তান মধ্যস্থতার প্রস্তুতি জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি আল জাজিরা কে জানিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষ চাইলে ইসলামাবাদ সবসময় আলোচনার আয়োজন করতে ইচ্ছুক। ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধি বৈঠকে বসবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495