আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে ট্রাম্প সতর্ক করে বলেন, “আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।”

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি এমন পরিস্থিতি চান না, তবে সেটি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে শাসনব্যবস্থা পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, যেখানে আরও বুদ্ধিদীপ্ত ও কম উগ্র চিন্তাধারার মানুষের নেতৃত্ব আসতে পারে।

ইরানের বর্তমান শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, বিশ্ব এখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের দিকে এগোচ্ছে। দীর্ঘ ৪৭ বছরের দুর্নীতি, চাঁদাবাজি ও সহিংসতার অবসান ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শেষদিকে তিনি ইরানের জনগণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, তাদের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষিত হোক।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত সময়সীমা মঙ্গলবার শেষ হচ্ছে। দাবি পূরণ না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495