যুদ্ধবিরতির পর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয়’ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয়’ অর্জন করেছে।

বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এটা আমাদের শতভাগ বিজয়—এ নিয়ে কোনো সন্দেহ নেই।”

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি। প্রথম প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ার পর সংশোধিত প্রস্তাবে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়।

পরবর্তীতে ইরান সেই প্রস্তাব পর্যালোচনা করে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা যুক্তরাষ্ট্রও গ্রহণ করে।

তবে যুদ্ধবিরতির আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

যুদ্ধবিরতি ব্যর্থ হলে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সংক্ষিপ্ত জবাব দিয়ে বলেন, “ধৈর্য ধরুন।”

এদিকে তিনি আশা প্রকাশ করেন, এই সময়ের মধ্যে চীন মধ্যস্থতার মাধ্যমে ইরানকে আলোচনায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495