যুদ্ধবিরতির পর সেনাবাহিনীকে হামলা বন্ধের নির্দেশ মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সব সামরিক ইউনিটকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাতে জানা গেছে, যুদ্ধবিরতির ঘোষণার প্রায় দুই ঘণ্টা পর এই নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এটি যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নয়, তবে সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী সব সামরিক শাখাকে হামলা বন্ধ রাখতে হবে।

এদিকে বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495